মালদা

বেআইনি মদ সহ ১০ জনকে গ্রেফতার করল বৈষ্ণবনগর থানার পুলিশ

বুধবার গভীর রাতে বৈষ্ণবনগর থানার পুলিশ লক্ষ্মীপুর সহ একাধিক জায়গায় হানা দেয়। এদিন রাতে পুলিশ একাধিক জায়গায় হানা দিয়ে বেআইনি মদ বিক্রি করার অভিযোগে সুশান্ত মণ্ডল এবং রঞ্জিত মণ্ডলকে গ্রেফতার করে। পাশাপাশি এদিন রাতেই পুলিশ বিভিন্ন মদের ঠেকে হানা দিয়ে আরও ১০ জনকে গ্রেফতার করে বলে জানা গেছে। উদ্ধার হয় ৭০ বোতল দেশি মদ। ধৃতদের পুলিশ হেফাজতে চেয়ে বৃহস্পতিবার মালদা জেলা আদালতে পেস করে পুলিশ।